ব্রাক-ইনে চলছে বিডিসাফ-সাইবার সিম্পজিয়াম
“সাইবার সহনশীলতা অর্জনের মাধ্যমে গড়ে তুলি নিরাপদ বাংলাদেশ” প্রত্যয়ে বাংলাদেশ সিস্টেম এডমিনিস্ট্রেটরস ফোরামের (বিডিসাফ) আয়োজনে রাজধানীর মহাখালীর “ব্র্যাক ইন” অডিটোরিয়ামে চলছে দিনব্যাপী সাইবার সিকিউরিটি সিম্পোজিয়াম। শনিবার সকালে শতাধিক তথ্যপ্রযুক্তি প্রকৌশলীর অংশগ্রহণে চলমান সিম্পোজিয়াম উদ্বোধন করেন তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ সামসুল আরেফিন।
প্রধান অতিথির বক্তব্যে স্মার্ট বাংলাদেশের বুনিয়াদি ভিত্তি হিসেবে তথ্য-প্রযুক্তির নির্ভরশীলতার বিষয় আলোকপাত করে সচিব। একই সাথে দেশে ইন্টারনেট এবং প্রযুক্তির ব্যাবহার বেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে উপস্থিত প্রকৌশলীদের উপস্থিত তথ্যপ্রযুক্তিবিদদের একটি সচেতনতা মূলক নিরাপদ সাইবার এক্সপ্রেস গড়ে তোলার জন্য আহ্বান জানান সামসুল আরেফিন। এসময় বিডিসাফ-এর কার্যক্রমের প্রশংসা করার পাশাপাশি; আইসিটি বিভাগের সাথে এবং বিডিসাফ একসাথে কাজ করার সম্ভাবনা তুলে ধরেন সচিব।
উদ্বোধনী অনুস্থানে বিডিসাফের সভাপতি মোঃ জোবায়ের আল মাহমুদ হোসেন বলেন, পাঁচ হাজারেরও বেশি সদস্যের এই সংগঠন পর্যাপ্ত সহযোগিতা পেলে, ক্লাউড সহ দেশের বিভিন্ন উদীয়মান প্রযুক্তির বিকাশে বৈদেশিক নির্ভরশীলতা নামিয়ে আনবে শুন্যের কোটায়। তিনি আরো বলেন, চাহিদার সাথে তাল মিলিয়ে তথ্য-প্রযুক্তিবিদদের সাইবার নিরাপত্তা বিষয়ক দক্ষতা বৃদ্ধিতে কাজ চালিয়ে যাবে বিডিসাফ।
সিম্পোজিয়ামে মূলপ্রবন্ধ উপস্থাপন করে তথ্য-প্রযুক্তিবিদদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিডিসাফ-এর উপদেষ্টা ও উদ্যোক্তা শায়েরুল হক জোয়ার্দার নীল।
তিনি বলেন, সাইবার সুরক্ষা শুধুমাত্র আইটি কার্যক্রম হিসাবে দেখার অবকাশ নেই। সামগ্রিক দিক থেকেই সাইবার সিকিউরিটির জন্য সমন্বিত স্ট্র্যাটেজি প্রণয়ন করতে হবে।
বিডিসাফ এর সাধারণ সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর তানিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্যে ক্লাউড প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তায় সরকারি ও বেসরকারি সহযোগিতার বিষয়ে আলোকপাত করেন দেশের প্রথম পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ ক্লাউড “মেঘনা ক্লাউড” সিওও সাইফ রহমান।
আয়োজকরা জানিয়েছেন, দশটি টেকনিক্যাল সেশন ও একটি প্যানেল আলোচনা দিয়ে সাজানো হয়েছে সিম্পোজিয়াম। সকাল থেকে শুরু হওয়া টেকনিক্যাল সেশনে আলোচনা করা হচ্ছে উদীয়মান প্রযুক্তি, ক্লাউড কম্পিউটিং, যোগাযোগ মাধ্যমসহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে সাইবার নিরাপত্তার ধরনা এবং তার প্রযুক্তিগত ব্যবহার নিয়ে। এছাড়া সাইবার সিকিউরিটি তে ব্যবহৃত বিভিন্ন ধরনের টুল এবং পদ্ধতি নিয়েও রয়েছে বিশদ আলোচনা।
এ সকল টেকনিক্যাল সেশনে আলোচনা করছেন দেশের শীর্ষস্থানীয় মুঠোফোন সেবা দানকারী প্রতিষ্ঠান সফটওয়্যার ফার্ম এবং তথ্যপ্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ শীর্ষস্থানীয় প্রযুক্তিবিদেরা। এছাড়া অনুষ্ঠানে আয়োজিত প্যানেল ডিসিশনে আলোচনা করবেন প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান, মুঠোফোন সেবাপ্রদানকারি, ব্যাংক এবং অডিট ফার্মের শীর্ষস্থানীয় নীতিনির্ধারকেরা।





